খবর লাইভ : সাতটি দফতর নিয়ে শনিবার অর্থাৎ আজ জরুরী বৈঠক ডাকলেন মুখ্য সচিব। এই বৈঠকে শিক্ষা- স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে। দুপুর ১২টা থেকে সাতটি দফতরের সচিবদের পাশাপাশি প্রতিটি জেলা থেকে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুনঃ কমিশনের সুপারিশ গ্রহণ রাজ্যপালের, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী কল্পনা সোরেন ?
স্কুল শিক্ষা, ক্ষুদ্র – কুটির ও মাঝারি, স্বাস্থ্য, মৎস্য, পর্যটন, অনগ্রসর উন্নয়ন দফতর এবং পঞ্চায়েত এই ৭ দফতর নিয়ে আজ, শনিবার পর্যালোচনামূলক বৈঠক করবেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, স্কুল পোশাকের কতটা দেওয়া হয়েছে তার পর্যালোচনা করার পাশাপাশি স্কুল ব্যাগ ও জুতো নিয়ম এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। আলোচনা হবে স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়ার প্রসঙ্গ নিয়েও।
পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতে কিয়স্ক তৈরি করা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা হতে পারে ইতিমধ্যেই যে গ্রামীণ হাট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে তার কাজ কতদূর এগুলো তা নিয়েও। পাশাপাশি রাজ্যে যে আরও ৩২টি শিল্প তালুক হবে তা নিয়েও এদিনের বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে রুবেলা ভ্যাকসিনেশন কিভাবে শুরু করা যায় তা নিয়েও এই দিনের বৈঠকের পর্যালোচনা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…