খবর লাইভ : চিটফান্ড সংস্থা খুলে আমানতকারীদের সঙ্গে ৮৭০ কোটি টাকার প্রতারণা করেছেন। এই অভিযোগে শুক্রবার পাজি মার্কেটিং সংস্থার দুই কর্মকর্তাকে ২৭ বছরের কারাদণ্ড এবং ১৭১.৭৪ কোটি টাকার জরিমানা করল তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি আদালত।
আরও পড়ুনঃ নির্বাসন তুলে নিল ফিফা, মুক্ত ভারতীয় ফুটবল
সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার দুই ডিরেক্টর কে মোহনরাজ এবং কমলাভল্লিকে ২৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৭১.৭৪ কোটি টাকা জরিমানা করেছে আদালত।কোটি কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ওই দুই ডিরেক্টরের বিরুদ্ধে।
এই বেসরকারি সংস্থাগুলির নামে ২০০৮-এর জুলাই থেকে ২০০৯-এর সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন প্রকল্প চালু করা হয়। অভিযোগ ছিল, দ্বিগুণ থেকে তিনগুণ টাকা ফেরত দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে প্রায় ৮৭০ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয় আমানতকারীরা খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল লভ্যাংশ হাতে পাবেন।
একই সঙ্গে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে টাকা তোলার অভিযোগও ওঠে দুই ডিরেক্টরর বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…