Special News Special Reports

এবার থেকে বছরে দু’ দফায় হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা!

0
(0)

খবর লাইভ  :  ইতিমধ্যেই আইসিএসই ও সিবিএসই বোর্ড বোর্ডের পরীক্ষা গুলি বছরে দু’ বার নিচ্ছে। এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তেমনটাই পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর।

ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল উচ্চ শিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে। যে বৈঠকে থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন “আগামী ৬ তারিখ কমিটির বৈঠক রয়েছে। ওই দিন আলোচনার পর যা বলার বলব।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *