সোনালি ফোগটের মৃত্যু-রহস্যে নয়া মোড়,গ্রেফতার আরও দুই

খবর লাইভ : বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগটের মৃত্যু-রহস্যে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হল আরও দু’জনকে। সোনালিকে যে ক্লাবে শেষ বার দেখা যায়, গোয়ার সেই ক্লাবের মালিক এবং মাদক পাচারকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুনঃ নির্বাসন তুলে নিল ফিফা, মুক্ত ভারতীয় ফুটবল

এ পর্যন্ত এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। শুধু তা-ই নয়, গোয়ার সেই রেস্তরাঁর সিসিটিভি ফুটেজও মিলেছে পুলিশের হাতে। যেখানে দেখা যাচ্ছে, টলোমলো পায়ে রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি। ঠিক মতো হাঁটতেও পারছিলেন না তিনি। দেখা যাচ্ছে, সহকারীর কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। সেই সহকারীকেই গ্রেফতার করা হয়েছে খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে।
পুলিশি জেরায় দুই অভিযুক্তই স্বীকার করেছেন অভিযোগ। সোনালির পানীয়ের মধ্যে তাঁরা ১.৫ গ্রাম ‘এমডিএমএ’ নামক এক ধরনের মাদক মিশিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এই মাদক মেশানো জল পান করার পরই অসুস্থবোধ করতে থাকেন সোনালি। তাঁকে হোটেলে নিয়ে আসা হয় এর পর। ইতিমধ্যেই উদ্ধার হওয়া জলের বোতলেও ওই মাদকের সামান্য চিহ্ন পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago