পাঁচলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪ আহত ৩০

খবর লাইভ : বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ৷ তার জেরে প্রাণ গেল চার বাসযাত্রীর৷ বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পাঁচলা থানা এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পাঁচলা থানার পুলিশ৷ যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৩০ জন যাত্রী৷

আরও পড়ুনঃ এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায়  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা !

এদিন রানিহাটি আমতা রাজ্য সড়ক ধরে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস করুণাময়ী থেকে মুচিঘাটা যাচ্ছিল৷ পাঁচলার ধুলার বাঁধে কাছে আসতেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি৷ বাসের যাত্রীরা জানিয়েছেন, তখন উল্টোদিক থেকে একটি লরি আসছিল৷ সেই লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাসের সামনের অংশটি দুমড়ে যায়৷ তীব্র ধাক্কায় আসন থেকে ছিটকে পড়ে যান যাত্রীরা৷ মাথায়, কাঁধে, পিঠে, পায়ে গুরুতর আঘাত পান অনেকে৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে দাবি যাত্রীদের৷

দুর্ঘটনার পরই বাস যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়র৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ৷ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়৷ গুরুতর জখমদের নিয়ে যাওয়া হয় কলকাতা, হাওড়া ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে৷ এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি৷ ঘটনার জেরে রানিহাটি আমতা রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago