খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি বির্তক নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল (Goutam Paul)। আর দায়িত্ব নেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, ”এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে হবে টেট। নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না। আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’।”
এদিন সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, শিক্ষাক্ষেত্রে কোনও রকম অস্বচ্ছতা রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এগোতে চাইছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি।
কোনও চাকরিপ্রার্থীর মনে কোনও সংশয় বা প্রশ্ন থাকলে তিনি কথা বলে তা দূর করবেন বলে জানান গৌতম পাল। নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করায় জোর দেন তিনি। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। জানান, আদালতের বিচারাধীন কোনও মন্তব্য করবেন না তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…