খবর লাইভ : বিলকিস বানো মামলায় ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার ঘটনায় গুজরাট সরকারকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। এই মামলায় ১১ দোষীকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা পেশ করতে হবে গুজরাটের বিজেপি সরকারকে।
আরও পড়ুনঃ প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল
গত মঙ্গলবার বিলকিস বানোর ১১ ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলিরা। মামলাটি শীর্ষ আদালতে উত্থাপন করেন আইনজীবী অপর্ণা ভট্ট।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, বিলকিস বানোর ১১ জন ধর্ষককে মুক্তি দিতে বলা হয়নি। গুজরাট সরকারকে তাদের মুক্তি দেওয়ার আর্জি বিবেচনা করতে বলা হয়েছিল। আমাদের দেখতে হবে, দোষীদের মুক্তি দেওয়ার আগে কোন কোন বিষয় নজরে রাখা হয়েছে। এরপরই শীর্ষ আদালত গুজরাট সরকারের কাছে এই প্রশ্নগুলিরই জবাব চেয়েছে। দু’সপ্তাহ বাদে মামলার শুনানি। তার আগেই জবাব দিতে হবে গুজরাট সরকারকে।
প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫তম পূর্তিতে বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। এর পরই গোধরা জেল থেকে ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধীদের ফুল, মালা, মিষ্টিতে শুধু বরণ করে নেওয়াই হয়নি, তাদের ব্রাহ্মণ পরিচয় দেখিয়ে সংস্কারী আখ্যাও দিয়েছেন বিজেপির এক বিধায়ক। তারপর থেকেই এ নিয়ে দেশজুড়ে শুরু হয় সমালোচনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…