খবর লাইভ : সিবিআই (CBI) নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করতে নারাজ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বরং রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি বলেছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের অত্যাচারে মৃত বিজেপি কর্মীদের বিচার দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এর আগে দিলীপ পরোক্ষে দাবি করেছিলেন, সিবিআই-এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের সেটিং আছে। সেই বক্তব্য খারিজ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)।
আরও পড়ুনঃ হেস্টিংসে দলের সাংগঠনিক বৈঠক এড়ালেন দিলীপ ঘোষ, জল্পনা তুঙ্গে
বিজেপির রাজ্যস্তরীয় সাংগঠনিক বৈঠক চলছে হেস্টিংসের দলীয় দফতরে। সেখানে দিলীপ ঘোষও রয়েছেন। সোমবার সেখানেই দিলীপ জানান, সিবিআই নিয়ে তাঁর মন্তব্যের জেরে যদি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটির কাছে রিপোর্ট চায়, তাহলে তাঁর কিছু করার নেই। দিলীপ জানান, এই বিষয়ে তাঁর যা বলার তা তিনি বলে দিয়েছেন।
তাঁর এই মন্তব্য কি বিজেপিকে কিছুটা অস্বস্তিতে ফেলল? এর জবাবে দিলীপ ঘোষ বলেন, তাঁর এই নিয়ে কোনও অস্বস্তি নেই। সিবিআই রাজ্য বিজেপির ৬০ জন কর্মী হত্যা হওয়ার পরেও একজনকেও ন্যায়বিচার দিতে পারেনি৷ ফলে সিবিআইকে নিয়ে তিনি সমালোচনা করবেনই। দিলীপ জানান, তিনি রাজনীতি করেন। কারও দায় তাঁর নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…