খবর লাইভ : গরুপাচার মামলায় ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে আগামীকাল ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আজই সিবিআই হেফাজতের শেষ দিন। ফলে বেলা ১১টার পর থেকেই নিজাম প্যালেসে অনুব্রতকে শুরু হবে জেরা।
আরও পড়ুনঃ
একাধিক চালকল, জমি, সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নথি সামনে রেখে ফের অনুব্রতর আয়ের উত্স জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
তাঁদের দাবি, ২০১৪-’১৫, এই একবছরে রকেট-গতিতে বেড়েছে অনুব্রত মণ্ডলের পরিবারের আয়। ২০১৫-’১৮, এই ৩ বছরে অনুব্রতর নামে-বেনামে বীরভূম ও কলকাতায় কোটি কোটি টাকায় বিপুল সম্পত্তি কেনা হয়েছে। গরুপাচার মামলায় আদালতে জমা দেওয়া সিবিআই রিপোর্টে দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করেছে, চালকল, স্টোন ক্রাশার, জমি, বাড়ি, হোটেল-সহ প্রচুর সম্পত্তি রয়েছে অনুব্রতর পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের নামে। যা গরুপাচারের কমিশনের টাকায় কেনা হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান।
এছাড়াও তাঁদের অনুমান, গরুপাচারের টাকা নামে-বেনামে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে রাখা হয়েছে । এবার তাদের স্ক্যানারে সরকারি-বেসরকারি মিলিয়ে ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত, তাঁর মেয়ে সুকন্যা ছাড়াও আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে-বেনামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…