বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার সিবিআইয়ের

খবর লাইভ : বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবারই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে।

আরও পড়ুনঃ আজ সিবিআই-এর একাধিক প্রশ্নের মুখে পড়বেন অনুব্রত

প্রসঙ্গত, বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে মাস চারেক আগে কিছু বাড়িতে আগুন দিয়ে নরনিধনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের আত্মীয়স্বজনদের বয়ানের উপরে ভিত্তি করেই কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। প্রাথমিক পর্যায়ের সেই রিপোর্টে বিশেষ গুরুত্ব পায় হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় নাজিমা বিবির মৃত্যুকালীন জবানবন্দিও। ওই ঘটনায় কর্তব্যরত দমকলকর্মী এবং পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সংগ্রহ করা হয় ঘটনাস্থলের আশপাশের কিছু সিসি ক্যামেরার ফুটেজ। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় সেগুলিরও।
তদন্তকারীরা জানান, ঘটনাস্থলের ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। নথিভুক্ত করা হয়েছে ধৃতদের বয়ানও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago