Special News Special Reports State

ক্ষমতা হারাবার ভয় তৃণমূলের, দাবি দিলীপের

0
(0)

খবর লাইভ : নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh Comment About Narkeldanga Incident) ৷ নারকেলডাঙার ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, “একজন গর্ভবতী মহিলার কার্যত গর্ভপাত করানো হয়েছে । শিশু নষ্ট হয়েছে । যত ক্ষমতা চলে যাওয়ার ভয়, তত অত্যাচার বাড়ছে । বিজেপি করার অপরাধে তাঁকে এই ঘটনার শিকার হতে হয়েছে । বড় বড় নেতারা হুমকি দিচ্ছে, ছাল ছাড়িয়ে নেব ।” উপনির্বাচনে (Municipality By Poll) অশান্তি প্রসঙ্গে জানান, তৃণমূল সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই এধরনের আচরণ করে । অনুব্রতর মেয়েকে নিয়ে নিজের মত ব্যক্ত করেন দিলীপ ।

আরও পড়ুনঃ অনুব্রত ঘনিষ্ঠের শিব শম্ভু রাইস মিলে CBI

তিনি বলেন, একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে । এগুলো তার বহিঃপ্রকাশ । পাশাপাশি কুণালের পুজোর গান প্রসঙ্গে তিনি জানান, শিয়াল যখন পাড়ায় ঢুকে যায়, বুঝতে হবে খারাপ সময় আসছে ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *