পুজো কমিটিগুলির অনুদান ৫০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা ঘোষণা

খবর লাইভ : দুর্গাপুজোর (Durga Puja 2022) আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো ক্লাবগুলিকে বাড়তি অনুদান ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ হাজারের বদলে এবারে ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ১ সেপ্টেম্বর থেকেই দুর্গোৎসবের সূচনা ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। কম টাকাতেও ভালো পুজো হয়। আমার ক্ষুদ্র ক্ষমতায় বিদ্যুতের ভর্তুকি ৫০ থেকে ৬০ শতাংশ বাড়ানো হল। আমার ভাড়ার শূন্য। মা দুর্গা ভর্তি করবেন আশা করি। তাই ক্লাবগুলির অনুদান ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।”

নাম না করেই সেখান থেকে BJP-কে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, “এই উৎসব আমাদের সবার। ধর্ম যার যার আপনার। অনেক অনেক বড় বড় কথা বলে। বলা হয় কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না। কলকাতায় যেমন দুর্গাপুজো হয়, গোটা বিশ্বে আর কোথাও এমন হয় না। এক বছর ধরে পরিকল্পনা হয়। আগে কাঠামো পুজো হত, এখন থিম আছে। থিম তৈরি করতে এক্সপার্ট লাগে।

কোন ক্লাব কোন শিল্পী নিয়ে আসবে, তার উপর নির্ভর করবে প্রাইজ কী পাবে। আমাদের হিসেব মতো ৪৩ হাজার রেজিস্টার্ড পুজো কমিটি আছে। তা ছাড়াও আরও কত বাড়ির পুজো আছে। পল্লির পুজো আছে। মহিলাদেরও ভালো পুজো হয় আজকাল।”
ক্লাবগুলিকে গর্বে আলোকিত করার জন্য। পাড়ায় পাড়ায় কে কত আলো, শঙ্খধ্বনি, উলুধ্বনি দেবে, তার প্রতিযোগিতা হবে। যে মিছিল করব, সেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানাব। বেলা ২টোর সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সামনে জমায়েত হব। শঙ্খধ্বনি, ঢোল বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে যেতে পারেন সকলেই। চার-পাঁচ কিলোমিটার মিছিল হবে। ১টার পর স্কুল-কলেজ, ছুটি অফিস হয়ে গেলে ভালো। তাহলে সকলেই সামিল হতে পারবেন। মিছিল পৌঁছবে রানি রাসমণি রোড পর্যন্ত।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago