খবর লাইভ : বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে তদন্ত করেছে যে সিবিআই, সেই তদন্তকারী সংস্থা নিয়েই আপত্তিকর মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর সেই কারণেই দিলীপে ‘ক্ষুব্ধ’ কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের উপর বেজায় চটেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ‘সেন্সর’ করা হয়েছিল দিলীপ ঘোষকে। তারপরও থামেননি তিনি। একের পর এক মন্তব্যে বাড়িয়েছেন দলের অস্বস্তি। গতকাল সিবিআই-এর সম্পর্কে ‘সেটিং’ তত্ত্বেই দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব বলে বিজেপি সূত্রের খবর।
জানা গিয়েছে, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন, তার ভিডিও ফুটেজ রাজ্য নেতৃত্বের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সিবিআই প্রসঙ্গে দিলীপ ঘোষের ‘সেটিং’ তত্ত্ব গতকাল খারিজ করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, ”দিলীপ দা কীভাবে সেটিংয়ের তথ্য জানতে পেরেছেন, বলতে পারব না। তবে একজন রাজনৈতিক নেতার পক্ষে কীভাবে কেন্দ্রীয় তদন্তকারীরা কাজ করে, তা জানার কথা নয়।”
সূত্রের খবর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে দিলীপ ঘোষের বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন মেদিনীপুরের সাংসদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…