International Special News Special Reports

মাঝ আকাশে অঘোরে ঘুমিয়ে পড়লেন দুই বিমান চালক!

0
(0)

খবর লাইভ: মাটি থেকে ৩৭ হাজার ফুট উঁচুতে বিমান৷ আর কিছুক্ষণ বাদেই রানওয়েতে নামার কথা৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মাটি ছুঁল না বিমান৷ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গেও বিচ্ছিন হয়ে যায় বিমানটির যোগাযোগ৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ তবে কি কোনও অঘটন ঘটল?

আরও পড়ুনঃ বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের কবিতার লাইন ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে

যা ভাবা হচ্ছিল তেমন কিছুই ঘটেনি৷ আসলে বিমানকে অটোপাইলট মোডে রেখে অঘোরে ঘুমিয়ে পড়েন দুই পাইলট৷ তাই কখন যে আধঘণ্টা পার হয়ে যায়, টের পাননি দু’জনের কেউই৷ এদিকে অবতরণের আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল থেকে বারবার সংকেত পাঠানো হয়৷ কিন্তু কোনও পাইলট সাড়া না দেওয়ায় এটিসির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তাঁরা থোড়াই জানতেন, দুই চালক বিমানের ভিতর ঘুমাচ্ছেন৷ রানওয়েতে নামতে না পেরে আকাশেই চক্কর কাটতে থাকে বিমান৷

যখন ঘুম ভাঙে তখন দুই পাইলট বুঝতে পারেন কী সাংঘাতিক কাণ্ডই না ঘটিয়ে ফেলেছেন৷ এর আধঘণ্টা বাদে বিমানটিকে ঘুরিয়ে রানওয়েতে অবতরণ করান তাঁরা৷ না ভারতের কোনও রাজ্যে এটা ঘটেনি৷ ঘটেছে ইথিওপিয়াতে৷ সুদানের খারতুম থেকে বোয়িং ৭৩৭ বিমানটি যাচ্ছিল ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আব্বায়৷ ইথিওপিয়া এয়ারলাইন্সের দুই পাইলটের ভুলে ঠিক সময়ে রানওয়েতে নামতে পারেনি বিমানটি৷ চালকদের গাফিলতি ধরা পড়লেও রক্ষে এটাই যে, বিমানের কোনও ক্ষতি হয়নি৷ কেউ আহতও হননি৷  একইরকম ঘটনা গত মে মাসে নিউ ইয়র্কে ঘটেছিল৷ যাত্রীদের নিয়ে রোম যাওয়ার সময় নিউ ইয়র্কের বিমানের চালক ঘুমিয়ে পড়েছিলেন৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *