Special News Special Reports State

রাজনীতিতে বর্ণময় চরিত্র অনুব্রতর ভাই সুমিত

0
(0)

 খবর লাইভ :  হাইকোর্টে এসএসসি নিয়োগ নিয়ে মামলায় বুধবারই নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের। তার সঙ্গে নাম এসেছে অনুব্রতর ভাই সুমিত মণ্ডলেরও। কে এই সুমিত মণ্ডল। তাঁর রাজনৈতিক পরিচয় ঘাঁটতেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। অনুব্রতর দুরের আত্মীয় সুমিত আদতে ছিলেন কেষ্টর কাছে-কাছেই। তবে তিনিও শেষ কয়েকবছরে বদলে ছিলেন দল।

আরও পড়ুনঃ শীঘ্রই খুলবে চাকরি জট: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পর বার্তা ব্রাত্যর

ইতিহাস ঘেঁটে দেখা গিয়েছে, ২০১৯ নির্বাচনের পরে অনেকের মতোই তিনি গিয়েছিলেন বিজেপিতে। বিজেপির হয়ে চুটিয়ে রাজনীতি করছিলেন। অর্থাৎ দাদা অনুব্রতর বিরুদ্ধে দাঁড়িয়েই রাজনীতির অঙ্গনে নিজের পরিচয় দৃঢ় করতে থাকেন তিনি। ক্রমে তাঁর রাজনৈতিক জীবনের পদোন্নতি হয়। তিনি বীরভূম জেলায় বিজেপির যুব মোর্চার পদাধিকারী হয়ে ওঠেন তিনি। কিন্তু বছর তিনেকের মধ্যেই সমীকরণ পাল্টে যায়। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। তার পরেই শুরু হয় ঘরওয়াপসি। বিজেপি-তে যোগদান করা অনেক তৃণমূল নেতাই ফের দলে ফেরেন। দলে ফেরেন সুমিতও। চন্দ্রনাথ সিনহার হাত ধরে তিনি ফিরে আসেন তৃণমূলে। তার পর থেকে তিনি তৃণমূলেরই ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *