National Special News Special Reports

রাজ্যের মুকুটে নয়া পালক! দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬ নম্বরে কলকাতা

0
(0)

খবর লাইভ:রাজ্যের মুকুটে নয়া পালক। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) নাম। স্বাধীনতা দিবসে ইন্ডিয়া টুডে (India Today) ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ (Best Universities Survey 2022) প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এমন তথ্য। ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম সব থেকে উপরে।

দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির (Government University) মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় পিএইচডি (PHD) বিভাগে শেষ তিন বছর দ্বিতীয় স্থান ধরে রেখেছে। প্রতিবছরই বাংলার এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারদের দক্ষতা দেশের মধ্যে প্রশংসার দাবি রাখে। পাশাপাশি, গত ৩ বছরে দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদানকারী (Patents) বিভাগেও দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে এখানেই শেষ নয়, সমীক্ষায় আরও উঠে এসেছে কর্মজীবনে অগ্রগতি (Career Progression) এবং প্লেসমেন্ট (Placement) বিভাগে দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৩ নম্বরে উঠে এসেছে CU-এর নাম।

গত এপ্রিল মাসের শেষের দিকে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট ব়্যাঙ্কিং ২০২২ (Times Higher Education Impact Ranking) তালিকা অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন ও প্রসারের নিরিখে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নেয় এই বিশ্ববিদ্যালয়। এছাড়া সম্প্রতি ন্যাশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (National Ranking Framework) তালিকায় রাজ্য থেকে ২৬টি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছেল। আর সেই দৌড়ে বিশ্ববিদ্যালয় বিভাগে চতুর্থ স্থান নিজের দখলে রেখেছিল উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের এই শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *