মহারাষ্ট্রের জালনা থেকে উদ্ধার প্রায় ৪০০ কোটির বেনামি সম্পত্তি, টাকা গুণতে হিমশিম অবস্থা আয়কর বিভাগের

খবর লাইভ : মহারাষ্ট্রের (Maharashtra) এক ব্যবসায়ীর বাড়ি সহ বিভিন্ন সংস্থায় হানা দিয়ে প্রায় ৪০০ কোটি বেনামি টাকা উদ্ধার করল আয়কর বিভাগ (Income Tax)। মহারাষ্ট্রের জালনার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গত ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত লাগাতার তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর।

১২০টি গাড়ি বেরিয়েছিল। প্রতিটি গাড়ি দেখে যে কারও মনে হতে পারে, এটা বিয়েবাড়ির গাড়ি! কিন্তু এই গাড়ি যে আদতে আয়কর দফতরের, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। এই ছদ্মবেশ ধারণ করেই মহারাষ্ট্রে প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে সফল হয়েছে আয়কর দফতর।

দীর্ঘদিন ধরে জালনার দুটি কোম্পানির আয়কর রিটার্ন (Tax Return) দেখে সন্দেহ দানা বাঁধে দফতরের আধিকারিকদের মনে। বাজেয়াপ্ত (Seized) হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৫৬ কোটি টাকা নগদ, ৩২ কেজি সোনা এবং ১৪ কোটির মুক্তো ও হিরের গয়না উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর জমির দলিল মিলেছে বলে জানিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১২০টিরও বেশি গাড়ি।

উদ্ধার হওয়া টাকা গুনতেই দফতরের আধিকারিকদের ১৩ ঘণ্টারও বেশি সময় লেগে যায় বলে খবর। সম্প্রতি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর তথ্য হাতে আসে আয়কর দফতরের আধিকারিকদের। আর তারপরই নড়েচড়ে বসেন তাঁরা। পাঁচটি পৃথক দল তৈরি করে মহারাষ্ট্রের একাধিক জায়গায় হানা দেয় আইটি বিভাগ। দলগুলিতে প্রায় ২৬০ জন আয়কর কর্তা বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেন।

সম্প্রতি কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কটী টাকা বেনামি অর্থ উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। হাওড়া থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কও। প্রাক্তন মন্ত্রী পার্থর স্নেহধন্যা অর্পিতার দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের আধিকারিকরা। তবে অর্পিতার থেকে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ যে মহারাষ্ট্রের কাছে নিতান্তই চুনোপুঁটি সেবিষয় চোখে আঙুল দিয়ে দেখালেন আয়কর বিভাগের আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago