খবর লাইভ : ঝাড়খণ্ডের (Jharkhand) তিন বিধায়কদের (MLA) কাছ থেকে টাকা উদ্ধার (Money Recovery) মামলায় শুক্রবার এজলাস বদল হল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের (Single Bench) পরিবর্তে মামলাটির শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে (Division Bench)। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, মামলাটিতে আরও নতুন দুটি ধারা যুক্ত হয়েছে।
আরও পড়ুনঃ অনুব্রতর জন্য তৈরি চোখাচোখা প্রশ্ন! আজই শুরু হবে জেরা
এজলাস বদল প্রসঙ্গে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪৬৭ ধারায় অভিযুক্ত বিধায়করা দোষী সাব্যস্ত হলে তাঁদের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। আর ১০ বছরের সাজার ক্ষেত্রে জামিনের আবেদন একক বেঞ্চে করা যায় না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে, আর সেই কারণেই অপরাধের গুরুত্ব আরও বেড়েছে।ফলে বাড়বে সাজার মেয়াদও। আর সেই কারনেই মামলাটি এখন থেকে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুনবেন।শুক্রবার বিকালেই বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত বিধায়কদের জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
গতকালই আদালত জানিয়েছিল, ঝাড়খণ্ডের অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার সেই কারণেই জামিনের আবেদন নাকচ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…