স্বাস্থ্যপরীক্ষার পর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে অনুব্রত, শুরু হবে জেরা

খবর লাইভ : স্বাস্থ্যপরীক্ষা করাতে নিজাম প্যালেস থেকে আলিপুরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। হাসপাতালে ঢোকার সময় কোনও কথা বলেননি অনুব্রত।আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের ১ ঘণ্টা ৫০ মিনিট স্বাস্থ্যপরীক্ষা করানো হয়।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের তিন বিধায়কের জামিনের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে

সব পরীক্ষা-নিরীক্ষার পর কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, কিছু শারীরিক সমস্যা থাকলেও এই মুহূর্তে অনুব্রতর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।আগে যে সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, সেসব খতিয়ে দেখেন চার সদস্যের মেডিকেল বোর্ড। ওই বোর্ডে ছিলেন শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার আদালতে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিশচুলার সমস্যা রয়েছে। শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। সে কারণেই মেডিক্যাল বোর্ডে রাখা হয়েছিল এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখেন। শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে ছিলেন এক জন কার্ডিওলজিস্ট। আগের সব রিপোর্ট খতিয়ে দেখা হয়। সকাল থেকে তাকে জেরা করতে পারেনি সিবিআই। যদিও তার জন্য একাধিক প্রশ্নমালা তৈরি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ফের নিজাম প্যালেসে অনুব্রতকে ফিরিযে আনা হয় কড় নিরাপত্তার মধ্য দিয়ে।স্বাস্থ্যপরীক্ষার পর এবার অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই।
গরুপাচার মামলায় ১১ অগস্ট, বৃহস্পতিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। ওই দিন বিকেল ৫টায় অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।
বৃহস্পতিবার গভীর রাতে আসানসোল থেকে গাড়িতে অনুব্রতকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago