খবর লাইভ : বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে । সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হয় শুনানি। এদিন, অনুব্রতকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত।
অনুব্রতর তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি। তাঁকে ১৪ দিনের হেফাজতে চায় সিবিআই। আদালতে কেষ্ট জানান, ‘আমি অসুস্থ, সেই বুঝে বিবেচনা করুন’। আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা।
গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে, বৃহস্পতিবার অফিশিয়াল বিবৃতিতে জানিয়ে দেয় সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কেষ্ট, হয়তো খানিক আঁচ করতে পারছিলেন কী হতে চলেছে! ঘনিষ্ঠরা বলছেন, গতরাতে বোলপুরে নিজের ঘরে বসে কাঁদতেও দেখা যায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে।
।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কেষ্ট, হয়তো খানিক আঁচ করতে পারছিলেন কী হতে চলেছে! ঘনিষ্ঠরা বলছেন, গতরাতে বোলপুরে নিজের ঘরে বসে কাঁদতেও দেখা যায় দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…