অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

খবর লাইভ : অনুব্রত গ্রেফতারের পরেই এক সপ্তাহের ছুটিতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।গত মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বেড রেস্টের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওই চিকিৎসক। তারপরেই তিনি বিস্ফোরক দাবি করেন যে তাঁকে দিয়ে জোর করে অনুব্রত মণ্ডলকে বেড রেস্টে থাকার পরামর্শ লিখিয়ে নেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ছুটিতে যাওয়ার কারণ প্রসঙ্গে ওই চিকিৎসক জানিয়েছেন, ‘মানসিক অবস্থা ভালো নয়’ তাই তিনি ছুটিতে যাচ্ছেন। একই সঙ্গে অন্যায়ের সঙ্গে তিনি কোনওদিন আপোস করেননি, করবেনও না বলে দাবি করেছেন।
ইতিমধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎই বোলপুরে অনুব্রতর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ১০০-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। নিজের গাড়িতে উঠেই সিবিআই কনভয় বেষ্টিত হয়ে বেরিয়ে যান অনুব্রত। গ্রেফতার করা হয় অনুব্রতকে। তার মধ্যেই আসে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান। যিনি বলেছিলেন, আসলে অনুব্রতর সিবিআই জিজ্ঞাসাবাদের সামনে হাজির না হাওয়ার কোনও কারণ নেই। যথেষ্ট চিকিৎসা পরিষেবা রেখে অনুব্রতকে জিজ্ঞাসা করতে পারে সিবিআই।
আর তার পরেই ওই চিকিৎসককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। চিকিৎসকের কথায়, ‘মনে হয়েছিল সাধারণ মানুষের চোখে আমি হেয় হয়ে গেলাম। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করিনি। বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছি। মেরুদণ্ড বাঁকাতে পারব না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago