খবর লাইভ : আজ রাখিপূর্ণিমা। দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। রাখি পূর্ণিমার এই বিশেষ দিনটিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইদের মঙ্গল কামনা করে। হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করে থাকে। এই দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ অশান্ত কাশ্মীর! রাজৌরির সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, শহিদ তিন জওয়ান, মৃত দুই জঙ্গিও
ট্যুইটে এদিন মমতা হিন্দি, ইংরাজি ও বাংলা ভাষাতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দেশবাসীকে রাখিবন্ধনের হার্দিক শুভ কামনা।’ বাংলাতে তিনি লেখেন, ‘ সবাইকে আমার রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
অন্যদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সুদৃঢ় হোক সৌভ্রাতৃত্বের বন্ধন’।




