Special News Special Reports State

শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে খারিজ জনস্বার্থ মামলা

0
(0)

খবর লাইভ : ২০২১ এর বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে চিটফান্ড কাণ্ডে ধৃত সারদার কর্ণধার সুদীপ্ত সেন জেলে বসে একটি চিঠি লিখেছিলেন। যে চিঠিতে তিনি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নামে অভিযোগ করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁর কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। তাঁর এই চিঠিকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। বুধবার এই মামলা খারিজ করে দিল হাইকোর্ট।

জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রামপ্রসাদ সরকার। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলে। মামলাকারী আইনজীবী রামপ্রসাদ সরকার জানান, সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেআইনিভাবে অর্থ নেবার অভিযোগে অভিযুক্ত করেছেন। কিন্তু তারপরও এখনও পর্যন্ত বিরোধী দলনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। অথচ একই মামলায় অন্যান্য প্রভাবশালীদেরকে গ্রেফতার করা হয়েছে।

এরপর আইনজীবী রমাপ্রসাদ সরকারের বক্তব্যের পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, এই ঘটনাটি ঘটেছে প্রায় ৯ বছর আগে। অথচ বিধানসভা নির্বাচনের আগে এই চিঠি লিখেছিলেন সুদীপ্ত সেন। তাই এই চিঠি লেখার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তা দেখা প্রয়োজন। এরপর সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, তদন্ত চলছে। প্রয়োজনে ডাকা হবে। গতকাল এই মামলার শুনানি শেষ হয়। আজ রায়দান করল হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হলো এই জনস্বার্থ মামলা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *