উপকূলে লাল সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস!

খবর লাইভ : নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় রাতভোর চলেছে বৃষ্টি। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ সঙ্গে পূর্ণিমার কোটাল। নদীতে প্রবল স্রোত, সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি।

আরও পড়ুনঃ বুধেও নিজাম প্যালেসে হাজিরা এড়ালেন অনুব্রত, দু-সপ্তাহ সময় চাইলেন 

মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে কড়া সতর্কতা জারি হয়েছে। সুন্দরবনের নদীখালিতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। অন্যদিকে পর্যটকদেরও নদীতে বোটিং-এ এইসময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার সকালে মাতলা নদীতে নজরদারি শুরু করছে পুলিশ। প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কেউ নদীতে বোটিং অথবা ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। সকাল থেকেই কুলতলি থানার আইসি শুভেন্দু শেখর দে সরকার, নিজে নজরদারি চালাচ্ছেন সুন্দরবনের কৈখালী মাতলা নদীতে।
অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আজও দিনভর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী। কাল থেকে পূর্নিমার কোটাল। তার জেরে আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাবে।
নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনবাসী। বিশেষকরে বাঁধের কাছাকাছি থাকা মানুষেরা বিপদের আশঙ্কা করছেন। সতর্ক প্রশাসনও। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গিয়েছে এলাকায়। এরপর জলস্তর বাড়লে ভাঙতে শুরু করবে দুর্বল বাঁধগুলি। আগামী শনিবার পর্যন্ত এই জলস্ফীতি চলবে।
সেক্ষেত্রে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে। জেলা প্রশাসনও দুর্যোগ মোকাবিলায় বিশেষভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। জেলার পর্যটন কেন্দ্র বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগরে পর্যটক ও পুণ্যার্থীদের সমুদ্রে নামার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ব্লকস্তর পর্যন্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ ঘুরেছে ছত্তীসগঢ়ের দিকে। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago