অনুব্রতর অনুরোধেই কার্যত চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দেন চিকিৎসক !

খবর লাইভ : অনুব্রত মণ্ডলের অনুরোধেই তিনি কার্যত চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দিয়েছিলেন৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তাঁর আরও অভিযোগ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই অনিচ্ছা সত্ত্বেও অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি৷

অনুব্রত নিজেই তাঁকে চোদ্দ দিনের বিশ্রামের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন বলেও দাবি করেছেন ওই চিকিৎসক৷ তাঁর এমনও দাবি, বিশ্রামের প্রয়োজন থাকলেও সাপোর্টিভ সিস্টেম দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব৷ অনুব্রত সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার মতো অবস্থাতেও রয়েছেন বলে দাবি ওই চিকিৎসকের৷
মঙ্গলবার সকালে অনুব্রতকে দেখতে তাঁর বোলপুরের বাড়িতে যান সরকারি ওই চিকিৎসক৷ অনুব্রতকে পরীক্ষার পর সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছিলেন, তৃণমূল নেতার বেড রেস্ট প্রয়োজন৷ কিন্তু দিনের শেষে সেই চিকিৎসকই বিস্ফোরক অভিযোগ তুললেন৷
গত সোমবার সিবিআই হাজিরা এড়িয়ে অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালে যান৷ স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়ে দেন, অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই৷ এর পর মঙ্গলবার সকালেই অনুব্রতর বোলপুরের বাড়িতে ফের নোটিস পাঠায় সিবিআই৷ বুধবারই তাঁকে কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়৷ এর পরেই অনুব্রতর বাড়িতে যান বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷
যদিও মঙ্গলবার রাতে ওই চিকিৎসক দাবি করেন, গতকাল তাঁর ছুটি ছিল৷ তা সত্ত্বেও বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার বু্দ্ধদেব মুর্মু তাঁেক অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে নির্দেশ দেন৷ ওই চিকিৎসক বলেন, ‘আমি সুপার স্যরকে বলেছিলাম, ওনাকে হাসপাতালে নিয়ে আসুন৷ তাহলে সবাই মিলে ওনাকে পরীক্ষা করা যাবে৷ কিন্তু সুপার বলেন যে তার প্রয়োজন নেই৷ ওনাকে বাড়িতে গিয়ে দেখে এলেই হবে৷ অনুূব্রত মণ্ডলের সার্জিক্যাল সমস্যা আছে বলে জানান সুপার৷ কিন্তু ওখানে পৌঁছে দেখি সরকারি কোনও নোট আসেনি৷ আমার কাছে সরকারি হাসপাতালের প্রেসকিপশন বা নিজস্ব প্রেসকিপশনও ছিল না৷ সুপারকে তা জানাতে উনি বলেন সাদা কাগজেই বেড রেস্টের কথা লিখে দিতে৷ অনুব্রত মণ্ডলও আমাকে বলেন, বেড রেস্ট লিখে দেওয়ার জন্য৷’
কিন্তু অনুূব্রত মণ্ডল কি বুধবার কলকাতায় গিয়ে সিবিআই-এর মুখোমুখি হওয়ার মতো অবস্থায় আছেন? ওই চিকিৎসকের জবাব, ‘ওনার ফিসচুলায় কিছুটা সংক্রমণ আছে৷ কিছুটা শ্বাসকষ্ট, হাইপার টেনশন, মানসিক অবসাদও আছে৷ বেড রেস্ট নিলে ভাল৷ কিন্তু সাপোর্টিভ সিস্টেম দিয়ে নিয়ে গেলে অসুবিধা নেই৷’

সরকারি হাসপাতালের ওই চিকিৎসকের আরও দাবি, অনুব্রতর বাড়িতে গিয়ে কার্যত চাপে পড়েই বেড রেস্টের কথা লিখতে বাধ্য হন তিনি৷ চন্দ্রনাথ অধিকারী বলেন, ‘আমি ওনার বাড়িতে গিয়েছিলাম৷ উনি একজন সভাপতি মানুষ, আমাকে অনুরোধ করছেন৷ আমি ওনার অনুরোধ ফেলতে পারিনি৷ তাছাড়া আমি বোলপুরে থাকি৷ উনি হাসপাতালে এলে বিষয়টা অন্যরকম হতো৷’ ওই চিকিৎসকের আরও দাবি, হাসপাতালের সুপারের সঙ্গে ফোন কথোপকথনের কল রেকর্ডিংও তাঁর কাছে আছে৷
চন্দ্রনাথ অধিকারী নামে ওই চিকিৎসক আরও বলেন, ‘আমি সরকারি কর্মচারী৷ আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতেই হবে৷ তাই আমি ওখানে যেতে বাধ্য হয়েছিলাম৷ রাজনীতির খবর আমি অত রাখি না৷ সারাদিন রোগী দেখা নিয়েই ব্যস্ত থাকি৷ পরে যখন জানতে পারলাম ইডি, সিবিআই এত বিষয় রয়েছে, তখন নিজেরই খারাপ লাগছে৷ মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে আমি হেয় হয়ে গেলাম৷’

গরু পাচার মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া নিয়ে এমনিতেই যথেষ্ট চাপে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ বুধবার তিনি হাজিরা না দিলে কড়া আইনি পদক্ষেপ করতে পারে সিবিআই৷ এবার সরকারি হাসপাতালের চিকিৎসক অনুব্রতর বিরুদ্ধে সরাসরি চাপ সৃষ্টির অভিযোগ করায় আরও বিপাকে পড়লেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago