খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারের ২ নম্বর সেল। জেলে তারই প্রতিবেশী চিটফাণ্ড কেলেঙ্কারির অন্যতম দুই মাথা সারদা ও রোজ ভ্যালী কর্তা। রয়েছেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। আপাতত ১৮ অগাস্ট প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে পার্থকে। অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন আলিপুর সংশোধনাগারে।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। একই দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে, ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের ঠাই হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের ২ নম্বর সেলে। একইভাবে অর্পিতা মুখোপাধ্যায়কে রাখা হয়েছে আলিপুর সংশোধনাগারে। জানাগেছে, পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সিতে আনা হয় ৫ অগাস্ট শুক্রবার। সাধারণ বন্দিদের মতোই পার্থকে থাকতে হচ্ছে সংশোধনাগারে। তাকে সেখানে দেওয়া হয়েছে কম্বল ও একটি স্ট্যান্ড ফ্যান। আর রয়েছে পৃথক শৌচাগার। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে রাতের খাবারের জন্য দেওয়া হয়েছে রুটি, ডাল এবং সবজি। সকালে তাকে দেওয়া হচ্ছে চা এবং বিস্কুট। সংশধনাগারের ভেতরে পড়ার জন্য বেশ কয়েকটি বই দেওয়া হয়েছিল পার্থকে, কিন্তু তিনি বই পড়ার আগ্রোহ দেখাননি বলে খবর।




