সবচেয়ে ছোট বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করল ইসরো

খবর লাইভ : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) সবচেয়ে ছোট বাণিজ্যিক রকেট (Small Satellite Launch Vehicle) SSLV উৎক্ষেপণ করে রবিবার। এদিন সকাল ৯টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার Satish Dhawan Space Centre থেকে এই রকেট উৎক্ষেপণ হয়। স্বাভাবিকভাবেই এই দিনটি ভারতের জন্য ঐতিহাসিক। কিন্তু, এদিন ISRO-র তরফে একটি টুইট করা হয়। এই টুইটে বলা হয়েছে, “SSLV-D1/EOS-02 Mission: এসএসএলভি উৎক্ষেপণ করা হয়েছে। সমস্ত পর্যায় আশা অনুযায়ীই পূরণ হয়েছে। টার্মিনাল স্টেজে কিছু ‘ডেটা লস’ লক্ষ করা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে শীঘ্রই তথ্য দেওয়া হবে।”

ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “SSLV-D1 সমস্ত পর্যায়েই আশা মোতাবেক ফলাফল দেখিয়েছে। কিন্তু, মিশনের টার্মিনাল পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এই রকেট উৎক্ষেপণের ফলাফল কী হল তা জানার জন্য আমরা সমস্ত তথ্য খতিয়ে দেখছি।” উল্লেখ্য, দেশের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ISRO সবচেয়ে ছোট বাণিজ্যিক রকেট (Small Satellite Launch Vehicle) উৎক্ষেপণ করেছে। SSLV-তে ‘AZAADI SAT’ নামে উপগ্রহ থাকছে। এই উপগ্রহটি দেশের ৭৫টি গ্রামীণ স্কুলের ৭৫০ জন পড়ুয়া তৈরি করেছে। যাতে তরুণ প্রজন্ম গবেষণা এবং বিজ্ঞান নিয়ে উৎসাহিত হয় সেই কারণে এই পদক্ষেপ বলে ISRO-র তরফে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago