খবর লাইভ : রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। রবিবার সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি চলছে। শনিবার থেকে সুন্দরবন জুড়ে সতর্কবার্তা প্রচার শুরু হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কাকদ্বীপ, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জের বন্দর ও মৎস্যজীবীদের গ্রামগুলিতে চলছে প্রচার। এই পরিস্থিতিতে নতুন করে কোন মৎস্যজীবী সমুদ্রে বেরিয়ে না যায় সেই দিকে নজরদারি চালানো হচ্ছে পুলিশ-প্রশাসন তরফে।
আরও পড়ুনঃ রাজ্যে দুর্যোগের পূর্বাভাস, আজই ফিরছেন মমতা
রবিবার রাতের মধ্যে সব ট্রলারকে সমুদ্র থেকে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। সোমবার থেকে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামিকাল থেকে ভারী বৃষ্টি ও ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। যার জেরে উত্তাল হবে সমুদ্র। জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সামনেই পূর্ণিমার কোটাল। তারমধ্যে নিম্নচাপ। সব মিলিয়ে নতুন আশঙ্কায় সুন্দরবনের উপকূলের মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…