খবর লাইভ : ভারতীয় জাদুঘর যেন রণক্ষেত্র৷ এ দিন সন্ধ্যায় সিআইএসএফ-এর এক কনস্টেবল সহকর্মীদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি চালান বলে অভিযোগ৷ গুলিতে সিআইএসএফ-এর একজন হেড কনস্টেবল এবং একজন এএসআই আহত হন বলে খবর৷ এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চলেছে বলে খবর৷
শেষ খবর পাওয়া পর্যন্ত যে সিআইএসএফ জওয়ান গুলি চালিয়েছিলেন, তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বারাক চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন৷ ফলে প্রথমে ঘটনাস্থলে পৌঁছেও ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ৷ ফলে ওই সিআইএসএফ জওয়ানকে বাগে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স, সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা৷ বারাকের ভিতরে ঢুকে আপাতত ওই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে ধরাই এখন তাদের লক্ষ্য৷ কারণ তার যা আচরণ, তাতে ফের অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়তে পারে সে৷ আনা হয়েছে টিয়ার গ্যাসও৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
মাইক নিয়ে সাধারণ মানুষকেও সতর্ক করছে পুলিশ৷ কৌতূহলী মানুষকে এলাকা ফাঁকা করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…