খবর লাইভ : একেবারে কর্পোরেট সংস্থার ধাঁচে বুথ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত নেতা-কর্মীদের কাজের রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। রাজ্যের জেলায় জেলায় দলীয় নেতৃত্ব ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের এই বার্তা দেওয়া শুরু হয়েছে। ওই বৈঠকগুলিতেই দলের এই নতুন পরিকল্পনার কথা জনিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সংগঠনের সক্রিয়তা যাচাই করতে একেবারে নেতা-কর্মীদের ব্যক্তিগত সক্রিয়তার রিপোর্টই চেয়েছেন তিনি। কে, কোথায় কী ভাবে দলের সঙ্গে আছেন এবং কাজ করছেন, লিখিত রিপোর্টে তা-ই উল্লেখ করতে বলা হয়েছে।
সাম্প্রতিক বৈঠকগুলিতে সংশ্লিষ্ট জেলার নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে সে ব্যাপারে মত নেওয়া হচ্ছে। একই সঙ্গে শাখা সংগঠনের জেলা নেতৃত্বেও বড় রকমের রদবদলের কথা ভাবা হয়েছে। ওই রকম আরও একটি সমীক্ষায় শাখা সংগঠনের অবস্থাও বুঝে নিতে চেয়েছেন শীর্ষ নেতৃত্ব। এই দায়িত্ব বণ্টনের কাজ শেষ হলেও দল ও শাখা সংগঠনের কাছ থেকে ওই রিপোর্ট নেওয়া শুরু হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…