খবর লাইভ : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কাজের পরিবেশ নেই। ছাত্র-শিক্ষাকর্মীদের একাংশের আন্দোলনের জেরে কাজ করা যাচ্ছে না। এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাবতি চেয়ে চিঠি পাঠালেন রবীন্দ্র ভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এভাবে পদত্যাগ রাজনৈতিকভাবে নতুন জল্পনা তৈরি করল।
আরও পড়ুনঃ পার্থ ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায়
রবীন্দ্র ভারতীতে কাজের পরিবেশ নেই। এই অভিযোগ জানিয়ে এর আগে দু’দফায় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন উপাচার্য। প্রতিবারেই পদ থেকে অব্যাহতির আবেদনও জানিয়েছিলেন তিনি। প্রথমবার ১০ জুন চিঠি দেন কাজের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগও তলেন। এরপর ফের ১৮ জুলাই চিঠি দিয়ে একই অভিযোগ করেছেন উপাচার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে না এসে বাড়ি থেকে কাজ করার কথাও জানান তখন।
পরিস্থিতির জটিলতা দেখে স্থানীয় বিধায়ক অতীন ঘোষ রবীন্দ্র ভারতীর ক্যম্পাসে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তার পরেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ উপাচার্যের। উপাচার্য হিসেবে মেয়াদ শেষের দেড় মাস আগে পদত্যাগের খবর সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রসঙ্গত, গত বছর মেয়াদ শেষের পর উচ্চশিক্ষা দফতর তাঁর ১ বছর মেয়াদ বাড়িয়েছিল। সেই হিসেবেই আগামী ১৮ সেপ্টেম্বর ১ বছর শেষ হওয়ার কথা ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…