খবর লাইভ : স্কুল শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় শুক্রবার ইডির বিশেষ আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। দীর্ঘ শুনানির পর পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট।
আরও পড়ুনঃ করোনায় দৈনিক আক্রান্ত 20 হাজারেরও বেশি
তার আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে ইডির পক্ষ থেকে জানানো হয় যে, এমএস আনন্দ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। যার শেয়ার হস্তান্তর করা হয়েছে পার্থ ও অর্পিতার আত্মীয়দের মধ্যে। ওই সংস্থার যে ঠিকানা নথিভুক্ত করা হয়েছে, তা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের ঠিকানায়।পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে আদালতে জানাল ইডি।
এরই পাশাপাশি, ৫০টির উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থা। অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতে জানান তাঁর আইনজীবী। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জি জানানো হয়।পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন। উনি অসুস্থ। ওঁর বয়সও হয়েছে। এইমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…