খবর লাইভ : ইডি হেফাজতে কেটেছে ১৪ দিন ৷ এই সময়ে আবদার করেও মেলেনি পছন্দসই খাবার ৷ মাটন খেতে চেয়েছেন, সেটাও পাননি ৷ নিদেনপক্ষে ভাতটুকু পেতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে৷ বারবারই শারীরিক অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ইডি-র আধিকারিকরা৷ তুলে ধরেছেন ডাক্তারের প্রেসক্রিপশন ৷ তবু পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee loses 3 Kgs) কিছুটা স্বস্তিতে রাখছে তাঁর স্বাস্থ্য ৷ তাঁর ওজন কমেছে ৷ ১১১ কেজির পার্থ এই ক’দিনেই ৩ কেজি ওজন কমিয়ে এখন ১০৮ ৷
আরও পড়ুনঃ পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
এ দিন আদালতে পেশ করার আগে ফের স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সিআরপিএফের কনভয় করে তাঁদের নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে । সেখানে আলাদা ভাবে পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা । তখনই দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের আগের ওজন ছিল ১১১ কেজি (Partha Chatterjee loses weight)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীন তাঁর তিন কেজি ওজন কমেছে । বর্তমানে তাঁর ওজন ১০৮ কেজি । জোকা ইএসআই হাসপাতাল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷
হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় একাধিক মশলাদার খাবার খেতে চান । ইডি হেফাজতে তিনি খাসির মাংস ও ভাত খেতে চাইলেও তাঁর সেই আবেদন নাকচ করে দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । জানা গিয়েছে, পার্থর শারীরিক পরীক্ষা করে ভুবেনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসকরা একটি বিশেষ প্রেসক্রিপশন করে দিয়েছিলেন । সেই মেডিক্যাল রিপোর্ট-সহ প্রেসক্রিপশন কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয় । আদালতের নির্দেশ ছিল, এইমস হাসপাতালের করে দেওয়া সেই প্রেসক্রিপশন এবং ডায়েট চার্ট অনুযায়ী যেন পার্থ চট্টোপাধ্যায়ের খাওয়া-দাওয়া এবং ওষুধপত্রের উপর নজর রাখেন গোয়েন্দারা ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…