খবর লাইভ : এবার সুযোগ ছিল সোনা জয়ের। কিন্তু শেষ পর্যন্ত সে আশা পূর্ণ হল না। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে মালয়েশিয়ার কাছে ১-৩ এ হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। দেশের মান রক্ষা করলেন পিভি সিন্ধু (PV Sindhu)। বাকিরা হতাশ করলেন। গতবারের কমনওয়েলথে ব্যাডমিন্টন ফাইনালে মালয়েশিয়াকে ৩-০ তে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার রুপোতেই সন্তুষ্ট থাকতে হল।
আরও পড়ুনঃ বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা,কত দাম জানেন ?
আসলে গেমের শুরুটা ভালো করেনি ভারত। সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি পুরুষদের ডাবলসে মালয়েশিয়ার উই ইক সোহ (Wooi Yik Soh) ও তেঙ্গ ফং অ্যারনের (Teng Fong Aaron) কাছে স্ট্রেট সেটে পরাস্ত হয়। ১৮-২১, ১৫-২১ এ হার মানতে হয়। টুর্নামেন্ট জুড়ে ভারতের এই জুটি দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু ফাইনালে সেই ফর্মের প্রতিচ্ছবি দেখা যায়নি। তবে পিভি সিন্ধুর হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত।মহিলাদের সিঙ্গলসে সিন্ধু জিন উই গোহ-র (Jin Wei Goh) মুখোমুখি হন। ২২-২০ ও ২১-১৭ র স্ট্রেট গেমসে পরাস্ত করেন সিন্ধু। প্রথম গেমে ১৮-১২ তে এগিয়েছিলেন সিন্ধু, কিন্তু প্রতিপক্ষ দুর্দান্ত প্রত্যাবর্তন করে ১৯-১৮ তে নিয়ে যান গেম। এরপর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান সিন্ধু। দুবারের অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধু নার্ভ ধরে রেখে ম্যাচটা বের করে নেন।
পুরুষদের সিঙ্গলস ম্যাচে লক্ষ্য সেনের (Laskhya Sen) বদলে শুরু করেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। মালয়েশিয়ার জি ইয়ং এনজির (Tze Yong NG) মুখোমুখি হন। ম্যাচটা হাড্ডাহাড্ডি চলে। ২১-১৯ এ প্রথম সেট জেতেন জি। এরপর দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করেন শ্রীকান্ত। তিনি ৬-২১ এ জেতেন। তৃতীয় সেটে ২১-১৬ সেটে তৃতীয় সেট জিতে সোনা নিশ্চিত করে মালয়েশিয়া। তবে ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন লক্ষ্য সেনকে নামানো হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেছিলেন লক্ষ্য সেন।
ভারতীয় দলের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, “ব্যাডমিন্টন দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস। কমনওয়েলথ গেমসে রুপো জয় গেমকে আরও জনপ্রিয় করে দেবে এবং যত সময় যাতে তত মানুষ এই গেমসের সঙ্গে যুক্ত হবেন।” বর্তমানে ১৩টা পদক জিতে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। যারমধ্যে রয়েছে ৫টা করে সোনা ও রুপো ও তিনটে ব্রোঞ্জ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…