টেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে সোনা জয় ভারতের

খবর লাইভ : টেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে পদক ধরে রাখল ভারত। চলতি কমনওয়েলথ গেমসে সিঙ্গাপুরকে ফাইনালে ৩-১ এ হারাল ভারতের পুরুষ দল। মহিলা দল যেখানে হতাশ করেছিল, সেখান থেকেই পদক জয় শুরু করল পুরুষ দল। ফলে পাঁচটা সোনা এল ভারতের ঝুলিতে। এটাই ছিল টেবিল টেনিসে ভারতের প্রথম পদক।

আরও পড়ুনঃ উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় নতুন করে ফাটল !

প্রথম গেমে পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। কিন্তু ভারত ১৩-১১ পয়েন্টে তা ছিনিয়ে নেয়। দ্বিতীয় গেমে ভারতের হরমীত দেশাই (Harmeet Desai) ও সত্যন গণশেখরন (Sathiyan Gnanasekaran) দ্বিতীয় গেমের শুরু থেকে দাপট দেখান। ইয়ং লিজ্যাক কোয়েক (Yong Izaac Quek) এবং ইউ এন কোইন প্যাংয়ের (Yew En Koen Pang) বিরুদ্ধে প্রথমে ২-০ তে এগিয়ে যায় ও শেষ করে ১১-৭ এ। তৃতীয় গেমে ১১-৫ এ সহজে শেষ করে।
গত মাসে কমনওয়েলথ গেমসে গ্রুপস্তরের টাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল ভারত। কোইন প্যাং সেবার মুখোমুখি হয়েছিল শরথ কমলের। এবং ভারতের বিরুদ্ধে ভালো লড়াই করেছিলেন সিঙ্গাপুরের প্রতিযোগী। কিন্তু অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নেন শরথ কমল।ফাইনাল ম্যাচে তার উলটো ছবি দেখা যায়।
শরথ কমলকে কড়া লড়াইয়ের মুখোমুখি ফেলেন কোইন প্যাং। প্রথম গেমে ১১-৭ এ এগিয়ে যান শরথ কমল। এরপর দ্বিতীয় গেমে ১৪-১২ তে এগিয়ে থাকেন। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন করেন প্রতিপক্ষ। তৃতীয় গেমে ১১-৩ এ জেতেন ও চতুর্থ গেমে জেতেন ১১-৯ তে। সিঙ্গল ম্য়াচে জিতে ১-১ এ সমতা ফেরায় সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কমনওয়েলথ গেমসে পুরুষদের টিম ইভেন্টে এটা ছিল ভারতের তৃতীয় পদক। ২০১০ ও ২০১৮ সালে পদক জিতেছিল।
কমনওয়েলথ গেমস জুড়ে ভারতের পুরুষ দল দাপট দেখিয়েছে। কোয়ার্টার ফাইনালে তারা বার্বাডোজ, সিঙ্গাপুর ও উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় ছিল। সেমিফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে পরপর দুটো কমনওয়েলথে ফাইনালে প্রবেশের রেকর্ড গড়ে। আর রেকর্ড শেষে শেষ হাসি হাসল ভারত। মহিলা দল যেখানে কোয়ালিফাই করতে পারেনি সেখানে পুরুষ দল দাপট বজায় রেখে সোনা জিতল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago