খবর লাইভ : দিন কয়েক আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। সঙ্গে ছিল ৫০ কোটি নগদ টাকা। সেই শোরগোল কমতে না কমতেই চার কোটি টাকার সোনা উদ্ধার করল কাস্টমস। বারাসাতে একটি সোনার দোকান থেকে এই সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ৯.৮৬৫ কেজি উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা।
আরও পড়ুনঃ সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম
প্রসঙ্গত, বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হয়েছিল বড়বাজারে। বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করেছিল শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের একটি দোকানে অভিযান চালিয়েছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা।
তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।




