খবর লাইভ : শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলে ফের নজরে এল ফাটল। উল্টোডাঙা উড়ালপুলের (Ultadanga Flyover) একাধিক জায়গায় নতুন করে ধরা পড়েছে ফাটল। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকের উইংটিতে নতুন করে ফাটল নজরে এসেছে। তাতে নতুন করে উড়ালপুল নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচ্ছেছেন KMDA ইঞ্জিনিয়াররা। পরীক্ষা করে দেখা হচ্ছে ক্ষতিগ্রস্থ অংশটি।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে অপারেশন লোটাস রহস্যে নয়া মোড়, সিআইডিকে ঘিরল দিল্লি পুলিশ
জানা গিয়েছে, প্রথমে স্থানীয়দেরই নজরে পড়ে এই ফাটল। ব্রিজ থেকে নামার দিকের পিলারে লম্বালম্বি একটি ফাটল দেখা দিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ছোট ফাটল রয়েছে আশেপাশে। অতীতের ঘটনার স্মৃতি মনে করে উত্তর কলকাতার এই উড়ালপুল নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এর আগে উল্টোডাঙা উড়ালপুলেও (Ultadanga Flyover News) ঘটে বড়সড় দুর্ঘটনা। ভিআইপি রোড ও ইএম বাইপাসের মধ্যে যোগাযোগ রক্ষা করছে উল্টোডাঙা উড়ালপুলের ৬০ মিটার দীর্ঘ একটি বাঁক রয়েছে । ২০১৩ সালে ইএম বাইপাসমুখী উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে গিয়েছিল। এয়ারপোর্টের দিকের একটি রাস্তা ধসে পড়ে ছিল। ওই সময় রাস্তা ধরে আসা একটি মালবাহী লরি নীচের খালে পড়ে যায়। ভোরবেলা হওয়ায় এড়ানো গিয়েছিল আরও বড় দুর্ঘটনা। সেই সময় পরীক্ষা করে দেখা যায়, পিলারের উপরের ইস্পাত ও কার্বনের প্লেটগুলো তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়েছিল। এর ফলে ১৩ ও ১৪ নম্বর পায়ারের মধ্যের সংযোগ রক্ষাকারী গার্ডারটাই ভেঙে পড়েছিল। এই অংশটি মেরামত করে উড়ালপুলটি ফের ব্যবহার করা শুরু হয় প্রায় দেড় বছর পর, ২০১৪-র সেপ্টেম্বরে। বছর দুয়েক আগেও এই ব্রিজে ফাটল নজরে আসে । দুর্ঘটনার পর থেকেই ব্রিজের উপর চাপ কমাতে ওই উড়ালপুল দিয়ে বাস, লরির মতো ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও ফাটল দেখা দেওয়ায় সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…