খবর লাইভ : লালবাতির ব্যবহার নিয়ে আইন ভাঙলে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য,জানতে চাইল হাইকোর্ট। মাত্র ৫০০ টাকা জরিমানা করলেই কি অপরাধ করে পার পাওয়া যায় ? লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তোলে৷
আরও পড়ুনঃ রাজ্যে ৭ নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি৷ এদিন তিনি বলেন, ‘রাজ্যের রিপোর্টে কারা লালবাতি ব্যবহার করতে পারে তা কিছুই পরিষ্কার করে লেখা নেই৷’ এদিন রাজ্যের আইনজীবী অর্নিবাণ রায় জানান, অনুব্রত গাড়ি থেকে ইতিমধ্যেই লালবাতি খুলে দিয়েছেন৷
গরু পাচার মামলায় সম্প্রতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ যেদিন তাঁকে ডাকা হয়, সেদিনই এসএসকেএমে ভর্তি হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ হাসপাতালে যে গাড়ি থেকে তিনি নেমেছিলেন সেই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি৷সরকারি পদাধিকারী না হয়েও অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে অনেকেই আপত্তি তোলেন৷ পরে হাইকোর্টে দায়ের হয় মামলা৷
মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, অনুব্রত মণ্ডল লালবাতি লাগানো গাড়িতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন৷ অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া উচিত বলে দাবি করেন তিনি৷এরপরই বিচারপতি বেশ কিছু প্রশ্ন উথ্থাপন করেন। তিনি জানতে চান, লালবাতি গাড়ি ব্যবহার করা নিয়ে রাজ্যের কী আইন রয়েছে? জেলা সভাপতি কি লালবাতি গাড়ি ব্যবহার করতে পারেন?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…