রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রক্রিয়া শুরু হবে; জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

খবর লাইভ : রাজ্যে বহুদিন ধরে অবরুদ্ধ নিয়োগ প্রক্রিয়া। একাধিক স্তরে রাজ্যে শিক্ষক নিয়োগ বাধাপ্রাপ্ত।নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের আইন এবং ধারার ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতির চিত্র সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে সরকার আগামী দিনে অনেক সতর্ক হয়ে পদক্ষেপ করতে চায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জন্য আইনি সহানুভূতি নিয়ে কাজ করতে হবে। কোনও বেআইনি কাজ হবে না।বেআইনি ভাবে কিছু করতে চাই না। আইনি সম্ভাবনা খতিয়ে দেখব। নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উচ্চ প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে যে ২১ হাজার পদে আগামী দিনে নিয়োগ হবে, সেই ব্যাপারে আলোচনার জন্য এদিন মন্ত্রী শিক্ষা দফতরের অফিসার, স্কুল সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আইনজীবীদেরও ডাকা হয়েছিল। পরে মন্ত্রী বলেন, সামনে যে ২১ হাজার পদে নিয়োগ আসছে, বৈঠকে মূলত তা নিয়েই আলোচনা হয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ধারা এবং আইনে ব্যাপক রদবদল করা হবে। তাঁর আশ্বাস, পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।

আরও পড়ুনঃ তৃণমূলে জেলা স্তরে ব্যাপক রদবদল
শিক্ষা দফতরের প্রধান সচিবের দেওয়া হলফনামা অনুযায়ী,উচ্চ মাধ্যমিকে রয়েছে ৫,৫২৭টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিকে ১৩,৮৪২টি । এছাড়া সরকারি স্কুলে প্রধান শিক্ষকের জন্য ২,৩২৫টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২১ হাজার ৬৯৪টি। এছাড়া রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকে শূন্যপদ তিন হাজার ৯৩৬ টি। নিয়োগ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ”নিয়োগের ক্ষেত্রে নিয়মের ব্যাপক পরিবর্তন হচ্ছে। সেই নিয়মগুলি আমরা আইনমন্ত্রীর কাছে পাঠাচ্ছি আমরা।” এদিন ব্রাত্য বসু বলেন, ৮ অগাস্ট বৈঠকের জন্য চিঠি দেবেন বলে জানিয়েছিলেন এসএসসি আন্দোলনকারীরা।এখনও চিঠি দেননি, নিশ্চয়ই দেবেন।
অন্যদিকে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেন এসএসসি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। প্যানেলে থাকা চাকরিপ্রার্থীদের ১০০ শতাংশ নিয়োগ নিয়ে আশ্বস্ত করেন তৃণমূল সাংসদ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত চাকরিপ্রার্থীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago