পাখির চোখ ২০২৪: বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা

খবর লাইভ : কেন্দ্রের শাসক-বিরোধী সব দলেরই এখন টার্গেট ২০২৪ লোকসভা নির্বাচন। এরই মধ্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির শীর্ষনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পটনাতে বিজেপির যৌথ জাতীয় কর্মসমিতির দু’দিনের বৈঠকের শেষদিন শাহ বলেন, আগামী লোকসভা নির্বাচন বিজেপি-জেডিইউ (BJP-JDU) একসঙ্গেই লড়বে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদিই (Narendra Modi)।

আঞ্চলিক কিছু নির্বাচন থাকলেও সব রাজনৈতিক দলের এখন পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। এর আগের দুটো নির্বাচনেই মোদিকেই প্রধানমন্ত্রীর মুখ করে এগিয়েছে গেরুয়া শিবির। এবারও কী তাই করবে তারা? সব জল্পানয় জল ঢালনেন অমিত শাহ। মোদিকেই আগামী লোকসভার প্রধানমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূলে জেলা স্তরে ব্যাপক রদবদল

বিহারে জেডিইউ-র সঙ্গে জোট বেঁধে সরকার চালায় বিজেপি। সম্প্রতি জোটসঙ্গীর বিজেপির সম্পর্কে অবনতি নিয়ে জল্পনা ছিল। কিন্তু আগামী লোকসভা নির্বাচন একসঙ্গে লড়ার কথা ঘোষণা করলেন শাহ। আর এই থেকে রাজনৈতিক মহলের মত, ২০২৪-এর জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago