National Special News Special Reports

জল্পেশ মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জন পূণ্যার্থীর

0
(0)

খবর লাইভ : জল্পেশ মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জন পূণ্যার্থী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘেটেছে মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা সংলগ্ন ধরলা সেতুতে। পুলিশের প্রাথমিক অনুমান, পিকআপ ভ্যানে থাকা জেনারেটর থেকেই শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, শীতলকুচি থেকে পিকআপ ভ্যানে করে জল্পেশ মন্দিরে যাচ্ছিল পূণ্যার্থীরা। গাড়ির পিছনে চলছিল ডিজে। তার সঙ্গে ছিল জেনারেটরের ব্যবস্থা। কোনও কারণে শর্ট সার্কিট হয়। গুরুতর আহত হন ১৬ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, ওই পিকআপ ভ্যানে মোট ২৭ জন ছিলেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। তবে পলাতক গাড়ির চালক। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *