প্রয়াত নির্মলা মিশ্র,আজই শেষকৃত্য

খবর লাইভ :  প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে শিল্পীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

আরও পড়ুনঃ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে,রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীকে নিয়ে আসার পর আজ সকাল ১১টা থেকে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন অনান্য বিশিষ্ট শিল্পীরা। সেখান থেকে শিল্পীর দেহ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে। রবিবারই শিল্পীর শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র, শুভদীপ দাশগুপ্ত ।

১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন নির্মলা মিশ্র। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য- স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন, অসংখ্য আধুনিক বাংলা গান। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, বল তো আরশি তুমি মুখটি দেখে, কাগজের ফুল বলে, সবুজ পাহাড় ডাকে প্রভৃতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago