ঝাড়খণ্ডের সরকার ফেলার ডিলিং কলকাতায় বসে হচ্ছিল?

খবর লাইভ : ঝাড়খণ্ডের সরকার ফেলার ডিলিং কলকাতায় বসে হচ্ছিল? প্রতিবেশী রাজ্যের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় এই প্রশ্ন উস্কে দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য৷ শনিবার রাতে হাওড়া জেলার পুলিশ কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে ওই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করে৷ তারপরই সোশাল মিডিয়া পোস্টে দেবাংশু জানান, ওই টাকার বিনিময়ে তাঁরা বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন৷ কে বলতে পারে প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং কলকাতায় বসে হচ্ছিল না?

কংগ্রেসের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপির ‘অপারেশন লোটাসের’ ছায়া দেখতে পাচ্ছে বিরোধীরা৷ একই বক্তব্য কংগ্রেসের৷ দলের মুখপাত্র জয়রাম রমেশ টুইটে জানান, ঝাড়খণ্ডে বিজেপির ‘অপারেশন লোটাস’-এর মুখোশ খুলে গিয়েছে হাওড়ায়৷ মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডকে বিজেপি পাখির চোখ করেছিল বলে দাবি বিরোধীদের৷ টাকা দিতে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে ঝাড়খণ্ডে সরকার ফেলার মতলব এঁটেছে বিজেপি৷ দেবাংশু তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি যদি খুব ভুল না হই, ওই টাকার বিনিময়ে তারা বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন৷ কারণ বিজেপির নেতারা কয়েকদিন আগেই বলেছিলেন মহারাষ্ট্রের পরে তাদের টার্গেট রাজস্থান এবং ঝাড়খণ্ড৷’ তিনি রাজ্য পুলিসের কাছে ব্যাপারটি গভীরভাবে তদন্ত করে দেখার অনুরোধ করেন৷
যদিও কংগ্রেস এবং তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি৷ দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ টুইটে এই ঘটনাকে দুর্নীতির সঙ্গে জুড়ে দেন৷ জানান, দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল ও কংগ্রেস ইডি এবং সিবিআইয়ের বিরোধিতা করছে৷ তারা তদন্ত থেকে বাঁচতে চাইছে৷ ঝাড়খণ্ডে দুর্নীতির বিরুদ্ধে ইডির তদন্ত শুরু হয়েছে৷
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago