এবার থেকে নবান্নে প্রবেশ করতেও লাগবে টোকেন

খবর লাইভ :এবার নবান্নের নিরাপত্তা আরও জোরদার করতে পদক্ষেপ প্রশাসনের। মেট্রো রেলের আদলে তৈরি করা হবে প্রবেশদ্বার। সেখানে প্রবেশ যেমন ব্যবহার করা হয় টোকেন বা বিশেষ কার্ড। নবান্ন সূত্রের খবর, এবার থেকে নবান্নে প্রবেশ করতেও লাগবে এই ধরনেরই বিশেষ কার্ড বা টোকেন। পূর্ত দফতরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

নবান্নের নিরাপত্তার স্বার্থে নবান্নে প্রবেশের পিছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ শুরু হয়েছে। এতদিন নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকত। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থা থাকবে। এরই পাশপাশি এবার থেকে স্মার্ট গেটও ব্যবহার করা হবে ।

রাজ্যের সচিবালয় নবান্ন। এখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য শীর্ষ আমলাদের দফতর। এছাড়াও নবান্নে নিয়মিত ভাবে আসেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।  জাতীয় স্তরের বিশিষ্টরাও অনেক সময় আসেন। এছাড়াও এখানে আসেন বিদেশি কূটনীতিক। সচিবালয়ের সুরক্ষা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । বিশেষ করে সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক ব্যক্তির হঠাৎ করে প্রবেশ পুলিসকর্তাদের চিন্তা বাড়িয়েছে। এরপরেই পুলিস কর্তারা নবান্নের সর্বত্র ঘুরে নয়া সুরক্ষা ব্যবস্থার নীল-নকশা তৈরি করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago