খবর লাইভ : মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর লেখেন, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানেও তিনি মন্ত্রিসভার সদস্য। ইতিমধ্যে শিক্ষক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। এ বিষয়টি বাংলার মানুষের কাছে আর নতুন নয়। এটা রাজ্য সরকারের কলঙ্ক। তাই আমার অনুরোধ, বিষয়টি বিবেচনা করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক।
আরও পড়ুনঃ পার্থ-অর্পিতার ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ বিশেষ আদালতের
আগামী ৩ অগাস্ট পর্যন্ত তাঁদের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। সোমবার মখ্যমন্ত্রী জানান, দুর্নীতিকে সমর্থন করি না। কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও সমর্থন করব। মমতা আরও বলেন, ‘আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ। এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। এর মধ্যে কে কে আছে, আমি এখনও জানি না। চোর ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…