খবর লাইভ : দেখতে দেখতে ২৩ বছর পার। কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬ জুলাই দেশজুড়ে পালিত হয়। শহিদ ভারতীয় সৈন্যদের আত্মত্যাগ বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল গোটা দেশকে।১৯৯৯ সালের জুলাইয়ে কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় ভারতীয় সেনা। নিজেদের জীবন উৎসর্গ করে দেশের সম্মানরক্ষা করেছিলেন সেনা জওয়ানরা।
আজ থেকে ঠিক ২৩ বছর আগে পাকিস্তানি সৈন্য এবং সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণ রেখা (LOC) পার করে ভারতীয় ভূখণ্ডে ব্যাপকভাবে অনুপ্রবেশ শুরু করেছিল। জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার পাহাড়ি এলাকায় শয়ে শয়ে পাকিস্তানি সেনা ও উগ্রপন্থী অনুপ্রবেশ করেছিল।
আসলে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করেছিল পাকিস্তান। পরিকল্পনাকারীদের মধ্যে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন জেনারেল পারভেজ মোশারফ এবং আরও তিনজন জেনারেল মহম্মদ আজিজ, জাভেদ হাসান এবং মাহমুদ আহমেদ।
কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল ৩ মে। কারণ ওই দিন থেকেই সন্ত্রাসীরা অনুপ্রবেশ শুরু করেছিল ভারতীয় ভূখণ্ডে। ২৬ জুলাই যুদ্ধ শেষ হয়। পাকিস্তানি সেনা ও সন্ত্রাসবাদীদের ভারতীয় ভূখণ্ড থেকে পালাতে বাধ্য করে ভারতীয় সেনা। কার্গিলের সেই অপারেশন বিজয় আজও ভারতীয় সেনার গর্ব। দেশবাসীরও।
মোট ৮৫ দিন দুই দেশের সৈন্য মুখোমুখি অবস্থানে ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ ৬০ দিন স্থায়ী হয়েছিল। এটি ‘অপারেশন বিজয়’ নামে পরিচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…