কলকাতায় ফিরলেন পার্থ, নিয়ে যাওয়া হল সিজিও-তে

খবর লাইভ : ভোর বেলা ভুবনেশ্বর থেকে রওনা দিয়ে সকাল বেলাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছে গেল ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এই রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী আজ সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷

বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত৷
সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করতে পারেন ইডি গোয়েন্দারা৷ দু’ জনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা রয়েছে৷ কারণ, শনিবার সকালে গ্রেফতারির পর থেকে সেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে জেরার সুযোগ পায়নি ইডি৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যায় ইডি৷ যদিও স্বাস্থ্য পরীক্ষার পর এইমস-এর চিকিৎসকরা জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গুরুতর কিছু নয়৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷ সেই রিপোর্ট জমা পড়ে ইডি-র বিশেষ আদালতে৷ শুনানির পর পার্থ চট্টোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷
এ দিন ভোর সাড়ে চারটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছয় ইডি৷ ভোর ৫.৪০-এর বিমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কলকাতায় রওনা দেন ইডি আধিকারিকরা৷ সাড়ে ছ’টা নাগাদ কলকাতায় পৌঁছয় সেই বিমান৷

ইডি ইতিমধ্যেই আদালতে শুনানি চলাকালীন দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে পূর্ব পরিচিত, তার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি তাদের হাতে এসেছে৷ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং তা আসলে কার, এ সব কিছুই জানতে চান ইডি আধিকারিকরা৷ এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে৷ ইডি-র জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক নিজে জেরার সময় উপস্থিত থাকতে পারেন বলেই সূত্রের খবর৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago