খবর লাইভ : লাগাতার চোখ রাঙিয়ে চলায় মাঙ্কি পক্স (Monkeypox) নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) শনিবার সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান ‘হু’ (WHO Director General) প্রধান টেডরস অ্যাডানাম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) দেশগুলিকে অতি সংক্রামক ভাইরাস নিয়ে আরও সতর্ক থাকার অনুরোধও জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, যে কোনও রোগের ক্ষেত্রে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হচ্ছে চূড়ান্ত পদক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর পরে সংশ্লিষ্ট ভাইরাসবাহিত রোগকে মহামারী (Epedemic) হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ বিজেপি নেতার রিসর্টে রমরমিয়ে মধুচক্র ! উদ্ধার ৬ শিশু, গ্রেফতার ৭৩
গত মাস কয়েক ধরেই বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স (Monkeypox)। এতদিন মূলত আফ্রিকার দেশগুলিতে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও চলতি বছরে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়াতে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও মাঙ্কি পক্সের জন্য নির্দিষ্ট কোনও টিকা আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এই রোগ থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই। তবে জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এই রোগের কারণে মুখ বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ধারণা, পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের মধ্য দিয়ে মাঙ্কি পক্স বেশি ছড়াচ্ছে। তাই সমকামী পুরুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মাঙ্কি পক্সকে নিয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হবে কিনা তা নিয়ে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। গত বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত নেওয়ার ভার সংস্থার মহাপরিচালকের হাতে ছাড়েন। এদিন বিশেষজ্ঞ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে টুইট করে মাঙ্কি পক্স নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…