খবর লাইভ : বিজেপির নেতার রিসর্টেই চলত ‘মধুচক্র’! শিশু, কিশোরীদের আটকে রেখে এই চক্র চালানো হতো বলে অভিযোগ। মেঘালয়ের (Meghalaya) রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্রকে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ রাজ্য বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর রিসোর্টে তল্লাশি চালিয়ে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করে ছয় শিশুকে।
আরও পড়ুনঃ পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে আজ পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে
পুলিশ সূত্রে খবর, পশ্চিম গারো হিল জেলার রিম্পুর মালিকাধীন এক রিসর্টে অভিযান চালানো হয়। সেই রিসর্ট থেকেই উদ্ধার করা হয় ছয়জন শিশুকে। পুলিশের ধারণা, ওই রিসর্টেই মধুচক্রের (brothel) আসর চলত। এই ঘটনার সঙ্গে যুক্ত ৭৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। যদিও রিম্পুর খোঁজ এখনও পায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে তারা ভালভাবে কথা বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, মানবপাচারের (Human trafficking) অভিযোগ উঠেছে রিম্পুর বিরুদ্ধে। পুলিশের কথায়, মধুচক্র ও মানবপাচার এমন সব অভিযোগ আসায় পুলিশ ওই রিসর্টে তল্লাশি অভিযান চালায়।
যদিও পুলিশের দাবি উড়িয়ে দিয়েছেন ওই বিজেপি নেতা (BJP Leader) বার্নার্ড। তিনি জানান যে, তিনি পলাতক নন, বরং পুলিশকে সবরকম সাহায্য করেছেন তিনি।
তবে তাঁর বিরুদ্ধে পুলিশের আনা অভিযোগ মিথ্যে বলে দাবি বিজেপি নেতার। তাঁর কথায়, ওই রিসর্ট থেকে যাদের উদ্ধার করা হয়েছে তারা কেউই আশালীন কাজের সঙ্গে যুক্ত ছিল না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…