যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ -উপাচার্য সামন্তক দাসের রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সামন্তক দাসের দেহ উদ্ধার হয়েছে। দেহটি এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বয়স হয়েছিল ৫৭।
আরও পড়ুনঃ জনরোষের মাঝেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে
বিশ্ববিদ্যালয় সূত্রের জানা গিয়েছে, বুধবার অফিসে ছিলেন না তিনি। হঠাৎ খবর আসে অসুস্থ হয়ে পড়েছেন স্যমন্তকবাবু। তার কিছু ক্ষণ পরেই মৃত্যুসংবাদ পৌঁছয় তাঁর কর্মক্ষেত্রে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া। তার পর দীর্ঘ দিন পড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে। ২০০৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে যোগ দেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন বিভাগীয় প্রধান। বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রাচর্চা কেন্দ্র’ ও ‘স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস’-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…